শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদক

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদারিপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে প্রতিষ্ঠানের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাতে রাসুল পরিবেশন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি ধর্মীয় আবেগ ও ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।
আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, ক্ষমাশীলতা ও সুন্দর চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বলেন, মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর শিক্ষা অনুসরণ করে শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।:::

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category