শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

হলোখানায় হতদরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

 

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং হলোখানা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে ১৮ জন হতদরিদ্র নারীকে নিয়ে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের কুড়িগ্রাম সদরের ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ শেফালী বেগম (সি.এম)। এ সময় সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলোখানা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোছাঃ কুলসুম বেগম।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে হতদরিদ্র নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেলাই প্রশিক্ষণ শেষে নারীরা নিজেদের উদ্যোগে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি সমাজের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category