শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

লোহাগাড়ার তৌহিদ বাহিনীর সদস্য ৬ মামলার পলাতক আসামী জসিম গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভয়ংকর তৌহিদ গ্রুপের সদস্য ৬ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আনুমানিক ২ টার সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকা থেকে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম জসিম উদ্দিনক(৩৯)।সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনার চাকফিরানী এলাকার বশির আহমদ এর ছেলে।

লোহাগাড়া থানার চুনতি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক(এসআই)এম,
জিয়াউল হুদা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই,বড়হাতিয়ার আতংক তৌহিদ গ্রুপের সদস্য জসিম উদ্দিন নিজ এলাকায় অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।এছাড়া তার আরেক ভাই নাসির উদ্দীন ও তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে থানায় পেনাল কোড,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ৬ টি মামলা রয়েছে।তাছাড়া গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category