শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ অটোরিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোরিক্সা চালকের অর্ধগলিত মরদেহ শিবগঞ্জ উপজেলার পুটিমারী বিলের আখ ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেসবিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার। এ ঘটনায় অটোরিক্সা ছিনতায়, ক্রয় ও হত্যাকান্ডে জড়িতের দায়ে আটক করা হয়েছে একই উপজেলার তিন যুবককে। এছাড়া হত্যায় ব্যবহৃত কাঠের বাটযুক্ত একটি হাসুয়া জব্দসহ উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোরিক্সা।

আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ খানপাড়া এলাকার মনিরুল খান ও ছবি বেগমের ছেলে ওয়াসিম অসিম (৩০), বিশ্বনাথপুর উপজেলার মৃত নূরুল ইসলাম ও রোজন বেগমের ছেলে রফিকুর ইসলাম (৩৪) এবং বাগদূর্গাপুর কলকলিয়া এলাকার আতাউর রহমান ও মারজিনা বেগমের ছেলে উমর ফারুক (২৯)।

পুলিশ সুপার জানান, চলতি মাসের ২১ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৫টায় জীবিকার তাগিদে ৪ মাস আগে কেনা অটোরিক্সা নিয়ে শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার নিজ বাড়ি থেকে বের হন রুমন আলী। কিন্তু দিন শেষে সন্ধ্যায় রুমন বাড়ি ফিরে না আসায় তার পালিত পিতা একরামুল হক ও স্ত্রী নাজমা সুলতানা আশেপাশসহ সম্ভাব্য অনেক জায়গায় খুঁজে না পেয়ে পরদিন ২২ আগস্ট শনিবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্তের অনুসন্ধানে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ আগস্ট রবিবার ওয়াসিম এবং রফিকুলকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন আটক করা হয় অটোরিক্সা ক্রেতা উমর ফারুককে। পরবর্তীতে শিবগঞ্জ থানার মামলার ভিত্তিতে ৩৬৪/৩৭৯/৪১১/৩৪ ধারায় পেনাল কোডের মাধ্যমে আসামী ওয়াসিম, রফিকুল ও উমর ফারুককে তিন দিনের পুলিশি রিমান্ডে নেয়া হলে তারা প্রত্যেকে নিজ নিজ দায় স্বীকার করে।

পুলিশ সুপার গৌতম কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওয়াসিম ও রফিকুল অটোরিক্সা চালক রুমনকে হত্যার দায় স্বীকার করে এবং তাদের সহযোগীতায় বুধবার সন্ধ্যা পৌণে ৬টায় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ শিবগঞ্জ উপজেলার পুটিমারী বিলের আখ ক্ষেত থেকে রুমনের স্ত্রীর সনাক্তের মাধ্যমে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category