শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট, ধানী জমির শ্রেণি পরিবর্তনে দুইজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

 

মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ধানী জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পরিবহনের সুযোগ না থাকায় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর সম্পূর্ণ অকেজো করা হয়।
মোবাইল কোর্টে আব্দুর রহিম (২৮), পিতা—আজাহার আলী, ঠিকানা—টাংগাইলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং শাহাবুদ্দীন আহম্মেদ, পিতা—শাহজাহান আলী, ঠিকানা—রাতোয়াল, পুঠিয়া, রাজশাহীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টে তার বিচার সম্ভব না হওয়ায় মুচলেকা নিয়ে তাকে খালাস দেওয়া হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের অধিক ডিজেল ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category