শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চুনতীর ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) ৪র্থ দিবসে বক্তারা বলেন কুরআনের নির্দেশনা মেনে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

 

দেলোয়ার হোসেন রশিদি, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ আলেম, অলিকুল শিরোমণি হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৪র্থ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) চুনতীর শাহ্ মঞ্জিল সীরাত ময়দানে বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলম ও আলহাজ্ব মাওলানা আহমদ হোছাইনের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় এতে আলোচনা করেন মাওলানা আবদুল জব্বার মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কাজী মাওলানা বদরুদ্দিন সাদী, দরবেশহাট মাওলার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনসারী, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ-এর পরিচালক আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা আবুল কালাম। আলোচকরা বলেন, কুরআনের নির্দেশনা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব। মুমিনের পরিচয় শুধু মুখের দাবিতে নয়; বরং তার চরিত্র, আমল ও দৈনন্দিন জীবনাচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। তারা বলেন, আল-কুরআনের শিক্ষা অনুযায়ী আল্লাহর স্মরণে অন্তর নরম হওয়া, নামাজ কায়েম করা, সত্যবাদিতা অবলম্বন, আমানত রক্ষা, ওয়াদা পূরণ, ধৈর্য ধারণ, ক্ষমাশীলতা এবং মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল করা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। এসব গুণ নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে একজন মানুষ প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে পারে। অধিবেশনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহে আলম এবং বনফুল প্রাইভেট লিমিটেডের পরিচালক আলহাজ্ব আব্দুশ শুকুর। এ সময় আরও উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, এইচ. এম. মাহাবুবুল হক আনজুমান-ই-তোলাবায়ে সাবেকীন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সাইফুল ইসলাম ও শাহরিয়ার ফাহিম। পরে না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আ. ফ. ম. মছিবাহ, মুহাম্মদ ফখরুদ্দিন রাজি ও মুহাম্মদ আনিসুর রহমান।

ছবির ক্যাপশন:
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৪র্থ দিবসে বক্তব্য রাখছেন মাওলানা আবদুল জব্বার মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category