
মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে গিয়ে প্রায় সমবয়সী পাঁচ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তারা মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত পাঁচ শিশুই প্রায় সমবয়সী বলে জানা গেছে।
মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একসঙ্গে পাঁচ শিশুর এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শিশুদের নদী, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে গোসলের সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের একা জলাশয়ের কাছে যেতে না দেওয়ার পাশাপাশি গোসলের সময় সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply