শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৭ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জুম্মার নামাজের সময় সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় পদ্মা নদীর শাখা নদী ‘মরা নদী’ তে আকস্মিক বন্যার পানিতে ডুবে ওই পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুরা হলো- জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের মাসুদ রানার মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও আবিদা খাতুন (৭), শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (৮) এবং নেজামুল হকের উদ্দিনের মেয়ে সুরাইয়া খাতুন (৯) ও শুমাইয়া খাতুন (১২)।

স্থানীয় বাসিন্দা, মৃতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের অজান্তে বাড়ির পাশের মরা নদীতে বন্যার পানিতে একসাথে গোসলে নামে চর চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া, আবিদা, শরিফা, সুরাইয়া ও শুমাইয়া। পানিতে নামার পর কিছুক্ষণের মধ্যে একজন পানিতে তলিয়ে যেতে থাকলে বাকিরা তাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে তারাও পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় এক নারী তাদের তলিয়ে যেতে দেখলে চিল্লিয়ে গ্রামবাসীদের ডাকতে থাকে। তার চিৎকাওে আশপাশ ও মসজিদ থেকে ছুটে আসে অনেকে। এ সময় স্থানীয়রা মরা নদীর মাঝ বরাবর থেকে ওই পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

প্রতিবেশিরা জানান, মাঝেমধ্যেই এই নদীতে দুই একজন ডুবে মারা গেলেও এই প্রথম একসাথে এতোগুলো শিশু ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটলো। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি পদ্মা নদীর শাখা মরা নদীতে পাঁচজন শিশু ডুবে মারা গেছে। দুপুর আনুমানিক ১ টার দিকে শিশুগুলো গোসল করতে যায়। তারপর একে একে পাঁচজন শিশুই ডুবে মারা যায়। বিষয়টি খুবই মর্মান্তিক। ডুবে যাওয়ার সময় একটা মহিলা দেখতে পায় তারা হাবুডুবু খাচ্ছে এবং স্থানীয়দের চিৎকার দিয়ে ডাকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে, একই এলাকায় বাড়ি এবং তারা পরস্পর মামাতো-চাচাতো-খালাতো-ফুফাতো বোন। এছাড়া এই বিষয়ে নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে। তারা আইনগত ব্যাবস্থা নিবে এবং আমরা জেলা পুলিশ যথাযথ সার্বিক সহোযোগিতা করবো।

তবে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা প্রশাসনের পক্ষ থেকে শিশুগুলোর দাফন কাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category