শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ ও ইয়াবা উদ্ধার, সিএনজিসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা কওে ৫০২ বোতল ভারতীয় নেশার সিরাপ এবং ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার রাতভোর জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন ও তেলকুপি ইউনিয়নের সীমান্ত এলাকা এবং ভোলাহাটের হোসেনভিটা সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। আটক করা হয় এক যুবককে। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আটককৃত মাদককারবারী জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার পিরোজপুর গ্রামের খলিলের ছেলে মামুনুর রশিদ (১৯)।

এ বিষয়ে অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ব্যাটালিয়নের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার হতে ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের গফুর মিয়ার আম বাগানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪৪ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাপ উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও একই দিন রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির একটি টহল দল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৩১০ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাপ সহ মামুনকে আটক করে। অভিযানে আরো চার জন মাদক কারবারী পালিয়ে গেলেও মাদক চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে বিজিবি।

এদিকে অপর এক অভিযানে ব্যাটালিয়নের তেলকুপি বিওপির নায়েক মো. আব্দুল বারীর নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস হতে আড়াই কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে খায়রুল মেম্বারের আম বাগানে অভিযান পরিচালনা করে মালিকবিহিন ৪৮ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অধিনায়ক তাজুল ইসলাম আরো জানান, আটক মাদককারবারী মামুনকে থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাছাড়া সীমান্তে নজরদারী আরো জোড়দার করে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category