শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ Time View

বাতেনুজ্জামান জুয়েল, রাজৈর (মাদারীপুর):

মাদারীপুরের রাজৈরে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজৈর উপজেলা শিক্ষা অফিসার জনাব ফজলুল হক।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সংলগ্ন পুকুরে শুধু মেয়েদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার জনাব ফজলুল হক বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে।”

তিনি আরও বলেন, “৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জয়-পরাজয়ের চেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রতিভার বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক। আমি আশা করি, রাজৈর উপজেলার শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা ও প্রতিভার পরিচয় দেবে।”

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত মেয়েদের সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতায় মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের প্রতিযোগিতা সম্পন্ন হয়। পর্যায়ক্রমে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category