রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড”

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

 

মোঃ রাজ
(রাজশাহী) প্রতিনিধি:

পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুঠিয়া উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১. নাসির আলী, পিতা- সিকান্দর আলী, ঠিকানা- বানেশ্বর।
২. মেহেদী হাসান, পিতা- নকির উদ্দিন, ঠিকানা- খুটিপাড়া।
৩. হাফিজুর রহমান রনি, পিতা- আব্দুল মান্নান, ঠিকানা- দীঘলকান্দী।
৪. রফিকুল ইসলাম, পিতা- মো. হামিদ, ঠিকানা- খুটিপাড়া।
আটককৃত প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশের একটি চৌকস দল।

এ সময় পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category