শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজৈরে মিল্টন বৈদ্যের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

মেহেদি হাসান সোহেল:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজৈর কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার বাদ যোহর মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্যের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

 

আয়োজকদের ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। মাহফিলে হাত তুলে তাঁর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্য, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতব্বর, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী।

দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিল্টন বৈদ্যের সমর্থকরা দলে দলে যোগ দিলে ঈদগাহ মাঠে এক প্রার্থনামুখর পরিবেশ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category