মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

বিজয় দিবসে রাজৈরের শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা নিবেদন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

এস এম ফেরদৌস হোসাইন

মাদারীপুর প্রতিনিধি ;

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজৈর উপজেলা শাখার উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের স্মরণ করেন দলের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মেরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা এনসিপি নেতৃবৃন্দ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতা মেরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জনে শহীদদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় এনসিপির নেতারা আরও অঙ্গীকার করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

One response to “বিজয় দিবসে রাজৈরের শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা নিবেদন।”

  1. বাতেনুজ্জামান জুয়েল says:

    খুব ভালো উদ্যোগ।এন সি পির উত্তরোত্তর উন্নতি কামনা করছি।আশাকরি দেশ ও জাতির সেবায় ভূমিকা রাখবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category