মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

আহমদ বেলাল খান : রাঙ্গামাটি প্রতিনিধি”

আমরা সবাই হাদি হবো”—ন্যায়ের পথে ঐক্যের অঙ্গীকার নিয়ে ইয়ুথ মিশন রাঙ্গামাটির উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে এক আলোচনা সভা শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই চত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী ও রাঙ্গামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি ইয়ুথ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁর দেখানো পথে সমাজ গড়তে তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়—হাদীর আদর্শকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না।

“আমরা সবাই হাদি হবো”- এই স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category