মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

রাঙ্গামাটিতে বৈশাখী টিভির ২১ বছর পূর্তি উৎসব পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

আহমদ বিলাল খান (রাঙ্গামাটি)

পার্বত্য রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

এরপর রাঙ্গামাটি প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রতিনিধি কামাল উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টারস এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, জেলা পরিষদের সদস্য লুৎফুর নেছা, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জমির উদ্দিন।

অতিথিরা বৈশাখী টেলিভিশনের ২১ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, বৈশাখী টিভি দেশীয় সংস্কৃতি ও মানুষের গল্প তুলে ধরে কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছে।

দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category