মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

রাঙামাটির দুর্গম এলাকায় অসহায় কিশোরের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

আহমদ বিলাল খান (রাঙ্গামাটি)

মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। জন্মগত ঠোঁটকাটা–তালুকাটা ও নাকের নাসাছিদ্র বন্ধ রোগে আক্রান্ত চাকমা সম্প্রদায়ের কিশোর গভীর চাকমা (১৫)–এর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তিনি অসহায় এক পরিবারের মুখে হাসি ফোটান।

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের আদেয়াবছড়া গ্রামের দুঃস্থ ও প্রতিবন্ধী কিশোর গভীর চাকমা দীর্ঘদিন ধরে জন্মগত জটিল রোগে ভুগছিল। তার নাকের দুইটি নাসাছিদ্রের একটি সম্পূর্ণ বন্ধ থাকায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

গভীর চাকমার শারীরিক অবস্থার কথা জানতে পেরে মানবিক বিবেচনায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি -এর নিজ উদ্যোগে তার চিকিৎসার সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রয়োজনীয় ডাক্তারি চিকিৎসা সম্পন্ন করা হয় এবং জটিল অস্ত্রোপচারসহ চিকিৎসা-পরবর্তী ওষুধপত্রের সকল ব্যয়ের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সফল অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ থাকা নাসাছিদ্রটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং ঠোঁটের অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটে। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পায় গভীর চাকমা।

চিকিৎসা শেষে সুস্থ জীবনে ফিরতে পেরে গভীর চাকমা ও তার পরিবার জোন কমান্ডারসহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি–এর নেতৃত্বে রাঙামাটি সদর জোন মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category