শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শান্তি ও মানবিক রাজনীতির আহ্বান জুঁই চাকমার রাঙামাটি জেলাবাসীর সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে পূণ্যানুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ Time View
  • আহমদ বিলাল খান

 

রাঙামাটির মানুষের শান্তি, সম্প্রীতি ও মানবিক মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।

 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজবন বিহারে আয়োজিত পূণ্যানুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুঁই চাকমা বলেন, রাঙামাটি পাহাড়, হ্রদ আর বৈচিত্র্যের জেলা। এখানে বিভাজনের রাজনীতি নয়—চাই সম্প্রীতি, ন্যায়বিচার ও মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। ধর্মীয় মূল্যবোধ থেকেই মানবিক রাজনীতির শক্তি জন্ম নেয়।

 

তিনি আরও বলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য হওয়া উচিত। আমি বিশ্বাস করি—শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে আগে মানুষের মনকে আলোকিত করতে হবে।

 

২০২৬ সালের ইংরেজি নববর্ষকে সামনে রেখে জেলার সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে জুঁই চাকমা বলেন, এই প্রদীপ প্রজ্বালন শুধু ধর্মীয় আচার নয়, এটি অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতীক। রাঙামাটির প্রতিটি মানুষের জীবনে যেন এই আলোর ছোঁয়া লাগে—এটাই আমার কামনা।

 

তিনি জানান, নির্বাচনী রাজনীতির বাইরেও তিনি সবসময় পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর অধিকার, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন।

 

রাজবন বিহারে অনুষ্ঠিত অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও হাজার প্রদীপ দান পূণ্যানুষ্ঠানে স্থানীয় ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত ভিক্ষু সংঘ ও ধর্মপ্রাণ মানুষ জুঁই চাকমার শান্তি ও মানবিক সমাজ গঠনের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category