বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

মানুষের অধিকারের কণ্ঠস্বর চিরনিদ্রায় রাঙ্গামাটিতে যুবদল নেতৃবৃন্দের দোয়া ও শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

আহমদ বিলাল খান

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারাল। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ভোটাধিকার ও সাধারণ মানুষের পক্ষে দৃঢ় অবস্থান তাঁকে দেশের ইতিহাসে এক অনন্য নেতৃত্বে পরিণত করেছে।

এই শোকাবহ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাঙ্গামাটি জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার গভীর শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেতা। দেশের দুঃসময়ে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাঙ্গামাটির মানুষও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

রাঙ্গামাটি জেলা যুবদলের সদস্য মোঃ নাজিমউদ্দিন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। তাঁর আদর্শ আমাদের পথ দেখাবে। তিনি বিনয়ের সঙ্গে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

স্থানীয় যুবদল নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো পথেই যুবদল আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category