শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আহমদ বিলাল খান
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩২১ Time View

আহমদ বিলাল খান :

বর্তমান সমাজে যুবসমাজকে মাদক, নেশা, জুয়া, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো খেলাধুলা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকায় জুনিয়র একাদশ টিমের খেলোয়াড়দের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম আনুষ্ঠানিকভাবে জার্সি উপহার দেয়ার সময় এসব কথা বলেন।

হাবীব আজম বলেন, খেলাধুলা যুবসমাজকে শুধু সুস্থ রাখে না, এটি মনোবল, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ গড়ে তোলে। নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তরুণরা সহজেই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারে।

জুনিয়র একাদশ টিমের খেলোয়াড়রা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাবীব আজম ভাইয়ের এই সহযোগিতা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আজকের জার্সি আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও দৃঢ় করেছে। অনেক সময় প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর অভাবে আমরা পিছিয়ে পড়ি, আজকের সহায়তা আমাদের মনোবল বাড়িয়েছে এবং ভালো খেলোয়াড় হওয়ার স্বপ্নকে শক্ত করেছে।

টিমের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সহযোগিতা তরুণদের খেলাধুলায় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার ক্রীড়া পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। যিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থা ও ক্লাবের পাশে থেকে নানা ধরনের সহযোগিতা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category