বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের জাতীয় পর্যায়ে বিভাগীয় শ্রেষ্ঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View


মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের কর্ম মুল্যায়নে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় পর্যায়ে অটোমেটেড ভুমি ব্যবস্হাপনা ও নাগরিকদের ভুমি সেবা প্রদান কার্যক্রম মুল্যায়নে সহকারি কমিশনার (ভুমি) ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) এম এ কাদের।
ভুমি সেবায় সততা,দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ জাতীয় পর্যায়ে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এবিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনাব এম এ কাদের বলেন, কর্মজীবনের শুরুতেই এ ধরনের স্বীকৃতি ও সম্মাননা পাওয়া আমার জন্য গর্বের ও আনন্দের।
এ সম্মাননা আমার কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে।
তিনি আরো বলে এ অর্জনের পিছনে আমার উর্ধতন কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা অনস্বীকার্য।
তিনি আরো বলেন, এ কৃতিত্ব মোহনগঞ্জবাসীর।আমি সেরা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করিনি। আমি সর্বদা চেস্টা করেছি সেবাপ্রার্থীদের দ্রুত সহজ ও নিরবিচ্ছিন্ন ভূমি সেবা প্রদানের।তাদের দোয়া ও সহযোগিতাই আমাকে এ পর্যায়ে পৌঁছে দিয়েছে।
মোহনগঞ্জ বাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ভবিষ্যতে আরো স্বচ্ছতার সাথে উন্নত ও আধুনিক সেবা প্রদান করতে প্রতিজ্ঞ।
মোহনগঞ্জবাসী তাঁর এ সাফল্যে গর্বিত ও আনন্দিত।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন ও মোহনগঞ্জ উপজেলা প্রশাসন তাঁকে সংবর্ধনা প্রদান করেন॥

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category