মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খেলে যা ঘটে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক উপাদানগুলোর একটি হলো অ্যাপল সিডার ভিনেগার। এটি শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, বরং শরীরের ভেতরকার নানা প্রক্রিয়ায়ও উপকার দেয়। বিশেষ করে সকালে খালি পেটে পান করলে এটি শরীরের বিপাকক্রিয়া উন্নত করে, হজমে সহায়তা করে এবং পুষ্টি শোষণকে আরও কার্যকর করে তোলে।

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার পান করার কিছু উপকারিতা—

১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

অ্যাপলসিডারভিনেগারেথাকাঅ্যাসিটিকঅ্যাসিডশরীরেকার্বোহাইড্রেটভাঙারগতিকমিয়েদেয়।ফলেরক্তেশর্করারমাত্রাস্থিতিশীলথাকে।

২. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

অ্যাপলসিডারভিনেগারক্ষুধাকমায়, ফলেঅতিরিক্তখাবারখাওয়ারপ্রবণতাহ্রাসপায়।নিয়মিতএটিপানকরলেওজনকমাতেএবংবিপাকক্রিয়াউন্নতকরতেসহায়তাকরে।

৩. হজমশক্তি বাড়ায়

এই ভিনেগার পেটের অ্যাসিড নিঃসরণে সহায়তা করে, যা খাবার ভালোভাবে ভাঙতে সাহায্য করে। এতে খাবারের পর পেট ফাঁপা বা অস্বস্তি কমে যায়। একই সঙ্গে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রেখে সামগ্রিক হজম স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

৪. কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে

সকালে নিয়মিত অ্যাপল সিডার ভিনেগার পান করলে ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে। এতে হৃদযন্ত্রের সুস্থতা বজায় থাকে এবং রক্তনালির সুরক্ষা বাড়ে।

৫. ত্বকের জন্য উপকারী

এর প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সকালে এটি পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, ফলে ত্বক হয় আরও উজ্জ্বল ও সতেজ।

পার্শ্বপ্রতিক্রিয়া

পরিমিতভাবে খেলে এটি সাধারণত ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত খেলে দেখা দিতে পারে—

  • দাঁতের এনামেল ক্ষয়
  • বুক জ্বালা বা পেটের অস্বস্তি
  • গলায় জ্বালা

কিছু ওষুধের (যেমন ইনসুলিন, মূত্রবর্ধক বা হার্টের ওষুধ) সঙ্গে প্রতিক্রিয়া হতে পারে। তাই নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category