বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

গাইড ওয়াল না ‘কলা ওয়াল’? শিবচরে নির্মাণে চাঞ্চল্যকর অনিয়ম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

মো:সোহেল শিকদার, স্টাফ রিপোর্টার

মাদারীপুরের শিবচরে সরকারি উন্নয়ন কাজ যেন হচ্ছে আতঙ্কের কেন্দ্রবিন্দু। শিরুয়াইল ইউনিয়নের চর কাকইর চৌরাস্তা মোড়ে নির্মাণাধীন একটি গাইড ওয়াল ভেঙে বেরিয়ে এসেছে অদ্ভুত এক চিত্র—ইটের ভিত্তির নিচে স্থাপন করা হয়েছে কলা গাছ। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এটি কি সত্যিই ‘গাইড ওয়াল’, নাকি জনগণকে ঠকানোর জন্য ‘কলা ওয়াল’?
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রকল্পের একটি অংশ ধ্বসে গেলে ভিতরের নির্মাণ কৌশল প্রকাশ্যে আসে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মজবুত বালু-সিমেন্টের পরিবর্তে কলার গাছ বসিয়ে ইটের গাঁথুনি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, “যে গাইড ওয়াল আমাদের সুরক্ষা দেওয়ার কথা, তার ভিত্তিতেই যদি এমন দুর্বল উপকরণ ব্যবহার হয়, তবে সামান্য চাপেই ধসে পড়বে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে না।”
অভিযোগ উঠেছে, ঠিকাদার সরকারি তহবিল আত্মসাতের উদ্দেশ্যে নিম্নমানের কাজ করেছেন। স্থানীয়রা সংশ্লিষ্ট উপজেলা ইঞ্জিনিয়ার রেজাউল ও জামালের ভূমিকারও তদন্ত দাবি করেছেন। অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—দ্রুত নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা বলছেন, “উন্নয়নের নামে এমন অনিয়ম চলতে থাকলে সরকারি প্রকল্পের ওপর মানুষের আস্থা একেবারেই ক্ষতিগ্রস্ত হবে।”
শিবচরের এই ঘটনাটি আবারো তুলে ধরেছে, সরকারি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণের অভাব কতটা বিপজ্জনক হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category