বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

আহমদ বিলাল খান :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মোঃ আল আমিনকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবম গ্রেডে নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত সহকারী একান্ত সচিব মোঃ আল আমিন রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পরিচিত আব্দুল করিমের ছেলে। ছাত্রজীবনে তিনি রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাপ্তরিক সমন্বয়, নীতিগত যোগাযোগ ও মন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, সমন্বয় সভা ও মাঠপর্যায়ের কার্যক্রমে মন্ত্রীর দাপ্তরিক সহায়তা প্রদান করবেন বলেও জানা গেছে।

দুর্গম পাহাড়ি এলাকা থেকে উঠে এসে গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পাওয়ায় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে আল আমিন পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category