বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

ইতালিতে খুন হওয়া মাদারীপুর রাজৈরের সাগর বালার মরদেহ তার নিজ বাড়িতে পৌঁছালো

রাজৈর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View
  1. আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সাগর বালার মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পরে যায়।

এসময় তার পরিবার, প্রতিবেশী ও স্বজনরা চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার মরদেহ কাধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে। সাগরকে এক পলক দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত সেপ্টেম্বরে নিখোঁজ হন।

নিখোজের কয়েকদিন পর গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার (বাংলাদেশ সময়) দিকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। ২৪ সেপ্টেম্বর দুপুরের সাহরের নিহত হওয়ার খবর তার বাড়ীতে আসে। নিহত সাগর বালা মাদারিপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে বলে সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category