বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী সারদার মোঃ সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৩ Time View

বাতেনুজ্জামান জুয়েল

হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেল রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী Sardar Md. Sakhawat Husain-এর আকস্মিক আগমনে পুরো হাসপাতালজুড়ে সৃষ্টি হয় উৎসাহ, কৌতূহল ও আশার আলো।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, বেডরুম, বাথরুমসহ আনাচে-কানাচে ঘুরে দেখেন। তিনি রোগীদের খোঁজখবর নেন, চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কোথাও কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা আছে কিনা তাও গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
রাজৈরের সাধারণ মানুষের চিকিৎসাসেবার বাস্তব চিত্র দেখে স্বাস্থ্য মন্ত্রী বলেন, “গ্রামের মানুষ যেন শহরের মতো উন্নত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।”
সবচেয়ে আনন্দের খবর আসে পরিদর্শনের শেষ মুহূর্তে। স্বাস্থ্য মন্ত্রী ঘোষণা দেন, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০০ শয্যায় রূপান্তর করা হবে। তাঁর এ ঘোষণায় হাসপাতালজুড়ে আনন্দের আবহ তৈরি হয়।
স্থানীয়দের মতে, এই উন্নয়ন বাস্তবায়িত হলে রাজৈরসহ আশপাশের উপজেলার হাজারো মানুষ আরও আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। অনেকেই মনে করছেন, স্বাস্থ্য মন্ত্রীর এই সফর রাজৈরের স্বাস্থ্যখাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category