
মোহনগঞ্জে ভূমি মেলার উদ্বোধন ও রেলী অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহমান( নন্দন ) মোহনগঞ্জ (নেত্রকোনা ) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা” শীর্ষক ভুমি মেলার আয়োজন করেছে মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিস।
“সুরক্ষিত ভূমি,সম্মৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা।
১৯ মে /২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।
এর আগে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সারাদেশের ন্যায় মোহনগঞ্জেও এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা আরো সহজ স্বচ্ছ ও হয়রানি মুক্ত করতে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা জনগণের সামনে তুলে ধরতে এ মেলার আয়োজন। নামজারী, খতিয়ান, ও ভূমি উন্নয়ন কর সহ নানা সেবা সহজে পাবে জনগন।
এ মেলা অনুস্টানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জনাব এম এ কাদের। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ হাফিজুর ইসলাম হারুন।
বক্তারা বলেন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘদিনের হয়রানি ও ভোগান্তি অনেকাংশে কমে গেছে। ভূমি মেলার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই ভূমি সেবা গ্রহণ করার বিষয়ে সচেতন হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী গন সহ উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাংবাদিক শ্যামল চৌধুরী, সাইফুল আরিফ জুয়েল, আজহারুল ইসলাম, হাসান খান, মোঃ মিজানুর রহমান নন্দন, ও রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া শিক্ষার্থী সহ সেবা গ্রহণকারীসহ স্হানীয় লোকজনের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠে।
মেলা উদ্বোধন শেষে এক বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।
Leave a Reply