বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৩ Time View

আহমদ বিলাল খান
নেত্রকোনার মোহনগঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন।
শুক্রবার (২২ মে) মোহনগঞ্জ বাজার বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলা, অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এবং আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি ওরশ ও মাজারকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিশেষে আসন্ন পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তিনি।
এসময় মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় এক থেকে দেড় হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category