রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজৈরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিষয়ে শিক্ষার্থীদের যুক্তির লড়াই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯১ Time View

বাতেনুজ্জামান জুয়েল

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতার চর্চা জাগ্রত করার লক্ষ্যে মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর। রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আব্দুল মতিন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে তথ্যভিত্তিক ও যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তাদের সাবলীল উপস্থাপনা ও বিশ্লেষণ উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
সভাপতির বক্তব্যে খোন্দকার আব্দুল মতিন বলেন, “দুর্নীতি শুধু একটি অপরাধ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মধ্য থেকেই সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের চর্চা শুরু করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “যে জাতি নৈতিকতায় সমৃদ্ধ, সে জাতি কখনো পিছিয়ে থাকে না। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বিতর্ক একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বক্তব্য দেওয়ার দক্ষতাই অর্জন করে না, বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কেও গভীরভাবে চিন্তা করার সুযোগ পায়।
সার্বিকভাবে আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category