বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

রাজশাহী আঞ্চলিক মুরগি খামারে অনিয়মের অভিযোগ, ডিডির বিরুদ্ধে ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬৫ Time View

 

(রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীর আঞ্চলিক মুরগি খামার (রাজাবাড়ী পোল্ট্রি ফার্ম) ঘিরে বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী ঠিকাদার ও এলাকাবাসীর অভিযোগ, খামারের বর্তমান ডেপুটি ডিরেক্টর (ডিডি) তফিজুল ইসলামের বিরুদ্ধে সরকারি কাজ বণ্টন ও টেন্ডার কার্যক্রমে অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট কিছু ঠিকাদার প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা দাবি করেন, তফিজুল ইসলাম অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল এলাকায় বিএনপির কর্মী শহীদ হত্যার ঘটনায় তার নাম বিভিন্ন মহলে আলোচিত হয়েছিল। যদিও এ বিষয়ে তার বিরুদ্ধে আদালতে কোনো রায় বা দণ্ডের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অনিয়ম ও বিতর্কের কারণে এলাকাবাসীর মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে প্রশাসনিক বদলির মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। অভিযোগকারীদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি পুনরায় রাজাবাড়ী পোল্ট্রি ফার্মে দায়িত্ব পান এবং দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি কাজ বণ্টনে আগের ধারা অব্যাহত রেখেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, খামারের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের টেন্ডারে আওয়ামী লীগ-সমর্থিত হিসেবে পরিচিত কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে বিএনপি-সমর্থিত ও সাধারণ ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, “অংকিতা এন্টারপ্রাইজ” নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে একাধিক কাজ প্রদান করা হয়েছে। তাদের দাবি, প্রতিষ্ঠানটির মালিকানা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এছাড়া সম্প্রতি প্রায় ১৪ লাখ টাকার একটি বরাদ্দের কাজ দুইটি প্রতিষ্ঠানের মধ্যে বণ্টনের কথা থাকলেও সবকিছু উপেক্ষা করে সম্পূর্ণ কাজ একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের প্রশ্ন, সরকারি নীতিমালা উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারা প্রভাব বিস্তার করছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, রাজাবাড়ী পোল্ট্রি ফার্মে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category