বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

মাদারীপুরের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ফজলুল হকের সম্মাননা গ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৫ Time View

বাতেনুজ্জামান জুয়েল

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেছেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক।
সোমবার (২২ জুন) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ মর্জিনা সভাপতির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানে তাঁর হাত থেকেই ফজলুল হক সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর তদারকি, প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার গ্রহণের পর ফজলুল হক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বীকৃতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category