
মোঃ মিজানুর রহমান নন্দন
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী – আটপাড়া সড়কের পশ্চিম হাতিয়ার গ্রামের সীমানায় ২২ জুন দিবাগত রাত অনুমান ১১ ঘটিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল থেকে হামলা চালায় আটপাড়া উপজেলাযুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহর উপর।তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় বলে দলীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। পরে স্হানীয় লোকজনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আটপাড়া পুলিশের বক্তব্য নেয়ার চেস্টা করেও সম্ভব হয় নি।
Leave a Reply