রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গোদাগাড়ীতে ৪৫০ বোতল এসকাফ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬৪ Time View

 

মোঃ রাজু, জেলা প্রতিনিধি (রাজশাহী)

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ এবং একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে গোদাগাড়ী থানার সারোইল গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহুলাবাড়ি কানসাট গ্রামের মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের মোঃ লাইসেন আলীর ছেলে মোঃ কাওসার আলী (২১)।
পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৪ জুন রাত ৮টা ৫ মিনিটে সারোইল এলাকায় চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আনা হচ্ছে।
সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭ নম্বরের একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডিকিতে থাকা তিনটি বাদামী রঙের কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং জব্দকৃত প্রাইভেটকারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category