বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

কাগজে-কলমে চলছে প্রতিবন্ধী বিদ্যালয়, শ্রেণিকক্ষে কৃষিপণ্য সংরক্ষণ—দীর্ঘদিন ধরে নেই শিক্ষক-শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭২ Time View

 

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার আমলাহার এলাকায় ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিপাহীহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় বর্তমানে কার্যত বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে বিদ্যালয়টির অস্তিত্ব থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনো শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। নেই শিক্ষার্থী, নেই শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো এখন কৃষিপণ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের বিভিন্ন কক্ষে কৃষিপণ্য ও খড় রাখা হয়েছে। বিদ্যালয়ের সামনে সাইনবোর্ড থাকলেও শিক্ষা কার্যক্রমের কোনো চিহ্ন দেখা যায়নি। ভবনজুড়ে নীরবতা, কোথাও নেই শ্রেণিকক্ষের পরিবেশ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হলেও দীর্ঘদিন ধরে এটি কার্যক্রমহীন। ফলে এলাকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বিদ্যালয়টি কেন বন্ধ রয়েছে, সরকারি বা বেসরকারি কোনো তদারকি আছে কি না এবং ভবনটি কীভাবে কৃষিপণ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে—এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে দ্রুত বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালুরও দাবি জানান তারা।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ জানান বর্তমানে শিক্ষক শিক্ষিকা না আসার কারণে স্কুল বন্ধ রয়েছে,আর বন্ধ থাকায় প্রতিষ্ঠান জমিদাতা ঘর গুলো কৃষি পণ্য রাখার কাজে ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category