রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গোদাগাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৬ Time View

 

মোঃ রাজু (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মেডিকেল মোড়ে সোমবার (১৩ জুলাই ২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অল ডে বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪৩ ধারায় ফায়ার সার্ভিসের পাশের বাপ-বেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেমাজুল হক, স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর, গোদাগাড়ী পৌরসভা, রাজশাহী।

এ সময় অভিযানে সহযোগিতা করেন রাজশাহী জেলা পুলিশের একদল চৌকস সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category