রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২২ Time View

এস এম সাখাওযাত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ কর্তৃক ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (২৪ জুলাই) ভোরে বিএসএফ সদস্যরা তাদের পুশ ইনের চেষ্টা করে। দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধিনায়ক বলেন, ভোর সাড়ে ৬ টার দিকে চাড়ালডাংগা সীমান্তের সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকা দিয়ে ৭ জন পুরুষকে পুশ-ইনের চেষ্টা করে ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা। এ সময় চাড়ালডাঙ্গা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশ ভূখন্ডে প্রবেশে বাধা প্রদাণ করে। ফলে বাধার মুখে ওই ৭ জন পুরুষ নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে এবং সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category