রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০৫ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে বিপুল পরিমান মাদক জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে ১ কেজি গাঁজা ও ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে একজনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের সালেহা বেগম ও মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রসুল মিয়া (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলাব্যাপি চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পৌণে ১ টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি গাঁজা এবং ১ লক্ষ ৩৫ হাজার টাকার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রসুলকে তার বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী রসুলকে শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(গ)/৩৬(১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের কর:ত সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category