রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন আমিনুর রহমান (বাচ্চু)

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

 

স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: রাজ-৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রবীণ শ্রমিক সংগঠক আমিনুর রহমান (বাচ্চু)। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।

সম্প্রতি ইউনিয়নের নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহকর্মী ও সমর্থকরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর আমিনুর রহমান (বাচ্চু) সাংবাদিকদের বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, শ্রমিকদের মতামতের ভিত্তিতেই সংগঠনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সেই পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি মাঠপর্যায়ে শ্রমিকদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হয়েছেন। নির্বাচিত হলে শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে কাজ করবেন।

সংগঠনের সূত্রে জানা যায়, আমিনুর রহমান (বাচ্চু) ২০০০ সালে সদস্য নম্বর-২৯২৯ হিসেবে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে তিনি কুড়িগ্রাম মোটর শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মধুর মৃত্যুর পর প্রায় ১১ মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসা তাঁর অনুপ্রেরণা। নির্বাচনে জয়ী হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে তিনি সকল শ্রমিকের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও যাচাই-বাছাইসহ নির্বাচনী প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ১৪ জুলাই ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category