রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃংখলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View

 

এস এম সাখাওয়াত জামিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

মাদকমুক্ত, সুশৃংখল ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আইনশৃংখলা বাহিনী ও সাধারণ মানুষের অংশীদারিত্ব বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার সন্ধ্যায় র‍্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে।

এ সময় মতবিনিময় সভায় নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও সিপিসি-১ কোম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ।

বক্তারা বলেন, সারা দেশে মাদকের বিস্তার সমাজের জন্য অন্যতম বড় হুমকি। মাদক চোরাচালান, ইভটিজিং, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃংখলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ নির্মূলে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃংখলা বাহিনীর সাথে জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃংখল ও অপরাধমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমরুল কায়েসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category