রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইলসহ ২ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সীমান্তবর্তী মনাকষা এলাকায় পরিচালিত এক অভিযানে ১০ টি ভারতীয় মোবাইল উদ্ধার করে ৫৩ বিজিবি। এ সময় মোবাইল চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। আটক করা হয় দুই যুবককে। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আবুল কালামের ছেলে শাহিন আলম (২০) এবং বেলাল উদ্দিনের ছেলে মাহফুজ (১৭)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল ৯ টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা সড়কে তল্লাশি চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালালে শাহিন ও মাহফুজের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল এবং তাদের ব্যবহৃত ২টি মোবাইল সহ মোট ১০ টি মোবাইল উদ্ধার করা হয়।

অধিনায়ক আরো জানান, অভিযানে মোবাইল চোরাচালানে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ যুবক শাহিন ও মাহফুজকে আটক করা হয়। মোটরসাইকেলসহ জব্দকৃত মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ২৪ হাজার ৪ শত ৮৯ টাকা, যা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামীসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে বিধায় জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ৩ জন আসামীসহ ৬৬ টি ভারতীয় ফোন জব্দ করা হয় যা চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে ৫৫ টি ও থানায় ১১টি জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category