রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মিনু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ডাকাতিতে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

আটককৃত ডাকাতরা হলো- জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার বিদুর ছেলে রাসেল (২৭) এবং শিবগঞ্জ উপজেলার দারিগাছা এলাকার বাদলের ছেলে রুবেল (২২) ও পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার কসিমুদ্দিনের ছেলে কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনাদ্দী।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসাবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এসআই মো. সাহাদাত আলীর নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পৌনে ১টায় শুক্রবার উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের মিনু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত রাসেল, রুবেল ও কানুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অধিনায়ক আরো জানান, অভিযানে ডাকাতিতে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category