রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লোহাগাড়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড়, ফল উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ‘মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, মৌসুমী ফল উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক জিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আবচার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি তাওহীদুল ইসলাম মিসবাহ এবং পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আ. ক. ম. হামিদুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে তাওহীদুল ইসলাম মিসবাহ বলেন, “তরুণরা দেশের প্রাণশক্তি। মাদক ছেড়ে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব।” অপর বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা আ. ক. ম. হামিদুল হক তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে নৈতিক শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, পদুয়া ইউনিয়ন জামায়াতের ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসাইন, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া, পদুয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আমানুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জসিম উদ্দিন এবং নুরুল ইসলাম সিকদার প্রমুখ।

প্রতিযোগিতা শেষে আয়োজিত ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া বিজয়ীদের মধ্য থেকে সেরা ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পদুয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও যুবসমাজের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category