
স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়া
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং–রাজঃ ৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম (কাউন্টার মাস্টার)। আগামী ১৪ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামনে রেখে তিনি তাঁর প্রতীক উড়োজাহাজ নিয়ে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন।
প্রচারণার ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীসহ বিভিন্ন উপজেলা ও বাসস্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তাজুল ইসলাম। এ সময় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন এবং সংগঠনের ঐক্য অটুট রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচারকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে থেকে তাঁদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করতে চান।
সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম বলেন, “শ্রমিক ভাইদের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সমর্থন ও মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। আগামী ১৪ আগস্ট উড়োজাহাজ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
Leave a Reply