রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লোহাগাড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী
লোহাগাড়া উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম) :

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে বার আউলিয়া কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পদুয়া স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ডি. এম. আসহাব উদ্দীন।

ডি. এম. আসহাব উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ ও আত্মোৎসর্গের মূল লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই জনগণের সেই প্রত্যাশা বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত সব গণহত্যার সুষ্ঠু বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলার জমিনে কেউ ফ্যাসিবাদ কায়েম করে ঠিকে থাকতে পারেনি৷  বাংলার মানুষ ব্রিটিশ, পাকিস্তানি বাহিনী ও স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছে৷ তাই ৭০% মানুষের জন আকাঙ্ক্ষা জুলাই সনদকে মেনে নিয়ে গণভোটের রায়কে বাস্তবায়নের করতে হবে সরকারকে।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাহত হতে দেওয়া হবে না। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও সুশাসিত রাষ্ট্র গঠনে ছাত্রশিবির ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, থানা ও ইউনিয়ন শাখার নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category