রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২৬ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তীব্র লোডশেডিং বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করেন। পরে বিভিন্ন দাবী সংবলিত স্মারকলিপি প্রদাণ করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল আলিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম, মজলিসে সূরা সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইনজীবী মো. আসদুল্লাহ আসাদ, শফিক এনায়েতুল্লাহ প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জেলায় বিদ্যুৎ বিভাগ কর্তৃক পোস্টপেইড মিটারের পরিবর্তে ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার জোড় করে প্রতিস্থাপনের চেষ্টা চলছে। এতে নানাবিধ প্রযুক্তিগত জটিলতায় অস্বাভাবিক হারে টাকা কেটে নেয়া, ত্রুটিপূর্ণ বিলিং এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই দ্রুত ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার মতো নিত্যনৈমিত্তিক কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ও নিম্ন আয়ের গ্রাহকরা। এছাড়া কৃষি ও শিল্পপ্রধান জেলা হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রয়োজনের চেয়ে অনেক কম মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার ফলে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটা, জেলার স্বাস্থ্যখাতে স্থবিরতা, কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক সেচপাম্প, পৌরসভার পানি সরবরাহের পাম্পসহ জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অটো রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসমূহ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বক্তারা আরো বলেন, বিএনপি সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে। এমনকি ২০০৬ সালে ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপি সরকারের সময়েই বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে চলা ৪ মাসের আন্দোলনে কানসাটের নীরিহ গ্রামবাসীর উপর গুলি চালানো হলে মৃত্যুবরণ করেন ১৯ জন শিশু-নারী-পুরুষ। অথচ তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বানিয়েছে বিএনপি।

আর তাই চাঁপাইনবাবগঞ্জের আপামর জনসাধারণের বৃহত্তর স্বার্থে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায়, সদর হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে, কৃষকদের সেচ সংকট থেকে বাঁচাতে অবিলম্বে তীব্র লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী-নেসকো’র নির্বাহি প্রকৌশলী এবং পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদাণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category