রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৮ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” শ্লোগানে যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়ের প্রধানগণ এবং প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে জুলাই চেতনাকে ধারণ করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি ঐতিহাসিক দলিল। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান না হলে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন অনিশ্চিত ছিল। বিগত ১৭টি বছর এদেশের আপামর জনসাধারন যে মৌন নির্যাতন সহ্য করেছে তা ৭১ সালের হানাদার বাহিনীর অত্যাচারকেও হার মানায়। আর তাই এই বিপ্লবে শহীদ হওয়া বীরদের আত্মত্যাগের প্রতি বাঙ্গালী জাতির শ্রদ্ধা ও সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেন বক্তারা।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদাণ করে নিহতদের স্মরনে মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে র‌্যালি, আলোচনাসভা, সংবর্ধনা ও দোয়া মাহফিলে জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মো. হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা বিএনপির আহŸায়ক মো. গোলাম জাকারিয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল ওদুদ, বিএনপি ও জামায়াতের অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category