রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বালতি মার্কায় ভোট চাইলেন আমিনুর রহমান (বাচ্চু)

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০৯ Time View

 

স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়া

আসন্ন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক শ্রমিক নেতা মোঃ আমিনুর রহমান (বাচ্চু) নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি তাঁর প্রতীক বালতি মার্কায় শ্রমিকদের ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন বাসস্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিক সমাবেশে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এ সময় শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আমিনুর রহমান (বাচ্চু) বলেন, “শ্রমিকের সম্মান রক্ষাই আমাদের অঙ্গীকার, শ্রমিকের কল্যাণই আমাদের লক্ষ্য। আমি অতীতেও শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শ্রমিকবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি শ্রমিকদের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিবেক-বুদ্ধি দিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রচারণাকালে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৈষম্য, অন্যায় ও হয়রানিমুক্ত একটি সংগঠন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এজন্য তিনি সকল শ্রমিকের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও শ্রমিক মহলে নির্বাচনী আলোচনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান (বাচ্চুও) শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে বালতি মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের আস্থা ও সমর্থন পেলে সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category