রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রামের পটিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৮ Time View

দেলয়ার হোসেন রশিদী

কক্সবাজার থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবার চালান নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরে প্রবেশের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি একটি বাইকার গ্যাংয়ের। নজর এড়াতে তারা নির্ধারিত বাইপাস সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করলেও র‍্যাব-৭ এর গোয়েন্দা নজরদারি ও অভিযানে পটিয়ায় ধরা পড়ে যায় পুরো চক্রটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ মসজিদের সামনে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করে র‍্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটকৃতরা হলেন মোহাম্মদ বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), মোহাম্মদ সাইফু (২৪), মোহাম্মদ হাসান (৩৯) ও মোহাম্মদ হোসেন (৩৭)।

চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে একটি মোটরসাইকেলচালিত চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সম্ভাব্য রুটে নজরদারি জোরদার করেন।

তিনি বলেন, নির্ধারিত পটিয়া বাইপাস সড়ক ব্যবহার না করে মোটরসাইকেলগুলো হঠাৎ ভেতরের সড়ক দিয়ে চলাচল শুরু করলে তাদের গতিবিধি গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলে যায়। পরে পটিয়া সরকারি কলেজ মসজিদের সামনে মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category