রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগাড়ায় নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী লোহাগাড়া (চট্টগ্রাম)

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার মাশাবি রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের উন্নয়ন-অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ ও নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category