
দেলোয়ার হোসেন রশীদি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সরকারি খাস (১ নং খতিয়ান ভুক্ত) জায়গায় নির্মাণ করা হচ্ছে আলি আহমেদ নামে এক ব্যক্তির পাকা বাড়ি
নির্মাণাধীন পাকা বাড়িটি উপজেলার চুনতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোলতান মৌলানা পাড়ায় অবস্থিত।
২৭ ই জুলাই সরকারি চলাচলের রাস্তা দখল করে নির্মাণ হচ্ছে পাকা বাড়ি উক্ত জায়গা উদ্বারপূর্বক চলাচলের রাস্তা প্রশস্ত রাখার জন্য লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তে মদন মিয়া নামক এক ব্যক্তি অভিযোগ করেছেন যার ঢকেট নং-১২৭৪, অভিযোগ সূত্রে জানাযায় চুনতী মৌজার বিএস ১ নং সিট বিএস ১ নং খতিয়ানের ১৩১৪ নং দাগে ২৭ শতক জমি রয়েছে উক্ত জমিটি রাস্তা হিসেবে রেকর্ড ভূক্ত আছে, উক্ত রাস্তা দিয়ে প্রায় ৫ গ্রামের ২০০০ হাজারের অধিক মানুষ নিজেদের প্রয়োজনের তাগিদে আধুনগর রেল স্টেশন, চুনতী বাজার, আমিরাবাদ স্টেশন সহ বিভিন্ন জায়গা যাতায়াত করে, সম্প্রতি রাস্তা সংলগ্ন আলি আহমেদ পাকা বাড়ি নির্মাণে রাস্তার অংশ নির্মাণধীন পাকা বাড়িতে সংযুক্ত করায় রাস্তা টি ছোট হয়ে যাচ্ছে এতে জনসাধারণের চলাচল মারাত্মক বাঁধাগ্রস্ত হবে এমন আশংকা প্রকাশ করছে স্থানীয় জনসাধারণ।অতি দ্রুত সরকারি জায়গায় উদ্ধার করা না গেলে জনসাধারণের চলাচলের পথ সরু হয়ে আসবে হুমকির মূখে পড়াবে স্থানীয় বাসিন্দা সহ রেল স্টেশনে আসা যাত্রীরা।
বাড়ির মালিক আলি আহমেদ জানান,সরকারি রাস্তা থেকে প্রায় ৬ ফুট দূরে আমার খতিয়ান ভুক্ত জায়গায় আমার বাড়ি নির্মাণ হচ্ছে তবে বাড়ির সামনের অংশে ২ ফুট জায়গায় সেইভটির জন্য খাস জায়গায় ছাদের উপরিভাগ গিয়েছে সরকার যখন চাইবে তখন আমি উক্ত ২ ফুট জায়গায় ছেড়ে দিব।
এই বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত জায়গার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply