রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

 

স্টাফ রিপোর্টার : মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন সহিদুজ্জামান রাসেল। তিনি স্টিয়ারিং মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তার বিজয়ের পর সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, সহিদুজ্জামান রাসেল দীর্ঘদিন ধরে মোটর শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণের বিষয় নিয়ে কাজ করে আসছেন। শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করায় নির্বাচনে তার প্রতি শ্রমিকদের ব্যাপক সমর্থন দেখা যায়।

নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শ্রমিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

সহিদুজ্জামান রাসেল প্রয়াত আলহাজ্ব আব্দুল করিম মধুর দ্বিতীয় সন্তান। তার বাবা কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করেছেন এবং শ্রমিক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

বাবার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে সহিদুজ্জামান রাসেলও দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শ্রমিকদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি।

নির্বাচনে স্টিয়ারিং মার্কা প্রতীকে তার বিপুল ভোটে বিজয়কে শ্রমিকদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সমর্থকরা। তাদের প্রত্যাশা, নতুন সাধারণ সম্পাদক হিসেবে সহিদুজ্জামান রাসেল সংগঠনে শৃঙ্খলা, ঐক্য ও শ্রমিক কল্যাণকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল বলেন, শ্রমিকরা যে আস্থা ও দায়িত্ব তার ওপর দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং সংগঠনের উন্নয়নে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category